পটুয়াখালীতে র্যাবের অভিযানে অস্ত্র-গোলাবারুদ সহ ৫ জলদস্যু আটক। এ,জেড,এম উজ্জ্বল ; স্টাফ রিপোর্টার।।
জলদস্যু দলের মূল সমন্বয়কারী সহ পাঁচজনকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি একনলা বন্ধুক, দুটি ওয়ান শুটার গানসহ তিনটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি, চারটি দেশিয় ধারলো অস্ত্র, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৩ ডিসেম্বর দুপুরে র্যাব-৮ এর সদরদপ্তর নগরীর রূপাতলীতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আটককৃতরা হলেন, বরগুনার তালতলী এলাকার বাসিন্দা ও জলদস্যু দলের মূল সমন্বয়কারী খলিল জমাদ্দার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাহাতাব প্যাদা, জামাল আকন্দ, মাছুম ওরফে মানছুর খলিফা ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার মিনাহাজ খান। সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা শুক্রবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি পরিত্যাক্ত বাড়ির চারিপাশ ঘিরে ফেলে। এ সময় র্যাব ও জলদস্যু ডাকাত দলের সদস্যদের সাথে গুলিবিনিময় হয়। এর আগে, গত ২০ নবেম্বর সকাল থেকে রাত ১০টার মধ্যে বঙ্গোপসাগরের ৩০-৩৫ কিলোমিটারের অভ্যন্তরে (পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালীর বলেশ্বর এবং পায়রার মোহনা) পর্যায়ক্রমে সাতটি মাছ ধরার নৌকায় ডাকাতি করে সাতজনকে অপহরণ করে আটককৃত জলদস্যুরা। পরবর্তীতে তাদের জিম্মি করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপন আদায় করা হয়।

গত ২৩ নবেম্বর র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেন। এরপর র্যাবের গোয়েন্দা শাখার চলমান অভিযানে গত ৩০ নভেম্বর নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতির মুক্তিপন সংগ্রহকারী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইলিয়াস হোসেন মৃধাকে মুক্তিপনের ৫ লাখ টাকাসহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে শুক্রবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে উল্লেখিত জলদস্যুদের আটক করা হয়েছে।