পটুয়াখালীর মির্জাগঞ্জে ফার্মেসিতে এক সন্তানের জননী যৌন নিপীড়নের শিকাড় : থানায় মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফার্মেসিতে এক সন্তানের জননী যৌন নিপীড়নের শিকাড় : থানায় মামলা

এ,জেড,এম উজ্জ্বল; স্টাফ রিপোর্টার



পটুয়াখালীর মির্জাগঞ্জে ঔষধ কিনতে গিয়ে ফার্মেসি মালিক আলম মীরার (৫০) হাতে যৌন নিপীড়নের শিকাড় হয়েছেন এক সন্তানের জননী এক গৃহবধু। ঘটনাটির ১০ দিন পর ফার্মেসি মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও আসামী এখনও পলাতক রয়েছে।
এছাড়া ওই ঘটনার পর থেকেই ওই ফার্মেসিটিও বন্ধ রয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর সোমবার সকাল ১০.০০ টায় উপজেলার দেউলি বাজারে লুনা ফার্মেসিতে ঔষধ কিনতে যাবার পর বাজারে লোক সমাগম না থাকার সুযোগ নিয়ে ফার্মেসি মালিক আলম মীরা ওই গৃহবধূকে দোকানের মধ্যে জাপটে ধরে যৌন নিপীড়ন চালায়। লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে ওই গৃহবধু বাড়ী গিয়ে তার স্বামীকে এ ঘটনা জানান। স্বামী তার পরিবারের সাথে আলোচনা করার এক পর্যায় ফার্মেসি মালিক ওই গৃহবধুর স্বামীকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়ে ঘটনার ১০ দিন পর মির্জাগঞ্জ থানায় অভিযুক্ত আলম মীরার বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন গৃহবধূর পরিবার।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তদন্তের পাশাপাশি আলমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। বর্তমানে ফার্মেসিটি বন্ধ আছে। এ ব্যাপারে ফার্মেসি মালিক আলম মীরার সাথে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।
Post a Comment (0)
Previous Post Next Post