বদলগাছীতে ইউপি নির্বাচনে চলছে প্রশাসনের ভোটের প্রস্তুতি।

 বুলবুল আহম্মেদ ( বুলু) বদল গাছী- নওগাঁ-প্রতিনিধিঃ


বদলগাছীতে ইউপি নির্বাচনে চলছে প্রশাসনের ভোটের প্রস্তুতি।



নওগাঁর বদলগাছী উপজেলায় ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মকর্তারা। এর আংশ হিসেবে ২৭ নভেম্বর বদলগাছী থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়।

বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব কে,এম,এ, মামুন খান চিশতী মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব বিনয় কুমার, সহকারি পুলিশ সুপার,সাপাহার সার্কেল মহোদয় । ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন মোঃ আতিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, বদলগাছী থানা, নওগাঁ।সকল অফিসার ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা বাহিনীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এবার নওগাঁ জেলার ৪১৮জন পুলিশ সদস্য ও ১২৫৮ জন আনসার,ভিডিপি সদস্য আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।
উপজেলা চত্বরে নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে চলছে ব্যালট পেপার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রয়োজনিয় মালামাল বিতরণ। ৮ টি ইউপির ৭৪ টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত ভোটের সামগ্রী সংগ্রহ করতে ব্যস্ত প্রিজাইডিং অফিসারা।সংগ্রহ করছেন নির্বাচন সামগ্রী,ছুটছেন নিজ নিজ ভোট কেন্দ্রে বুথ তৈরির নিমিত্তে। সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ সম্পুর্ন হবে এটাই সকলের আশা।
Post a Comment (0)
Previous Post Next Post