তৈলাক্ত ত্বকে জেরবার? জেনে নিন এর ভেষজ সমাধান

 

তৈলাক্তত্বকে জেরবার? জেনে নিন এর ভেষজ সমাধান



শীত, গ্রীষ্ম, বর্ষা- তৈলাক্ত ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে গরমে আর বর্ষায় তৈলাক্তত্বকের সমস্যা আরও বেশ কয়েকগুণ বেড়ে যায়। সারাক্ষণ তেল চিটচিটে ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ফুসকুড়ির সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। ছাড়াও তৈলাক্তত্বকে কালচে ছোপ পড়ে যাওয়া তো একটা সাধারণসমস্যা। ত্বক যত তৈলাক্ত হবে, ততই বাড়বে তার কালচে ভাব।

 তৈলাক্তত্বকের সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই দিনের মধ্যে অন্তত তিন-চারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন। বাজার চলতি নানা প্রসাধনী ব্যবহার করে মুখের তৈলাক্ত ভাব কাটানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও সমস্যা থেকেই যায়! তা ছাড়া, বাজারচলতি বেশির ভাগ প্রসাধনী পন্যে ব্যবহৃত রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে। তবে একেবারে ঘরোয়া ভেষজ পদ্ধতিতেও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বক আর মুখের কালচেভাব দূর করার সহজ ঘরোয়া উপায়..

 

উপকরণ:

 ১টিপাকা কলা, চামচ পাতিলেবুর রস, চামচ মধু।

 পদ্ধতি ব্যবহারবিধি:

 প্রথমেকলার খোসা ছাড়িয়ে সেটিকে ভাল করে চটকে নিন। এর পর এরসঙ্গে মধু আর পাতি লেবুররস ভাল করে মিশিয়ে ঘন পেস্টের মতোতৈরি করুন। পাকা কলা, পাতি লেবুর রস আর মধুদিয়ে তৈরি এই পেস্ট হাতে, মুখে গলার ত্বকেভাল করে মেখে নিয়ে মিনিট পনেরো ভাবেই রেখেদিন।

 মিনিটপনেরো পর মুখ ভালকরে ধুয়ে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন। তবে জোরে চাপ দিয়ে বা ঘষে ঘষেমুখ মুছবেন না। সপ্তাহে অন্তত - বারএই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভাল ফলা পাওয়া যাবে।

 এইভেষজ ফেস প্যাকটির কার্যকারিতা:

 কলাতৈলাক্ত ত্বকের পরিচর্যার জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বকের উজ্জ্বল্য আর কমলতা বৃদ্ধিকরতেও সাহায্য করে। লেবুর রস ত্বকের তেলতেলভাব দূর করতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। মধু হল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টযা ত্বকের ব্রণ-ফুসকুড়ির সমস্যা দূর করে ত্বককে প্রাকৃতিক ভাবে ময়েস্চারাইজ করতে সাহায্য করে। সূত্র: জিনিউজ

إرسال تعليق (0)
أحدث أقدم